ট্রাইবুনাল আইনে “অগ্রহণযোগ্য” কলরেকর্ডঃ শেখ হাসিনার ফাঁসির রায়ে গ্রহণযোগ্যতা সংকট

শেখ হাসিনার নিজের ফোন নম্বর নজরদারিতে না থাকলেও তাঁর সঙ্গে কথা বলা অন্য কারও নম্বর বৈধ নজরদারির আওতায় থাকতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট অনুমোদনের পরিসরই নির্ধারণ করবে কথোপকথনটি আইনসম্মতভাবে ধারণ করা হয়েছিল কি না। বিজ্ঞান কণ্ঠস্বর শনাক্ত করতে পারে, কিন্তু সেই কণ্ঠের আইনি বৈধতা ও পরিণতি নির্ধারণ আদালতেরই দায়িত্ব