Est. in the tradition of James Augustus Hicky  ·  Printer & Publisher  ·  Calcutta, 1780

১,৩০০ অস্ত্র এখনো নিখোঁজ, শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরে: বাংলাদেশের অসমাপ্ত রূপান্তরের ছয় অধ্যায়

২০২৪-পরবর্তী বাংলাদেশে নিখোঁজ ১,৩০০+ আগ্নেয়াস্ত্র, প্রতিহিংসার অসামঞ্জস্য, শাসক জোটের ফাটল আর শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তন-ঘোষণা — ছয় অধ্যায়ে এক সামগ্রিক ঝুঁকি বিশ্লেষণ।

শেখ হাসিনার ফেরা: সত্যি খবরে গৌতম লাহিড়ীর নামে বাড়তি এক অধ্যায়

শেখ হাসিনা নিজেই রয়টার্সকে বলেছেন ডিসেম্বরে দেশে ফেরার কথা। কিন্তু বেনাপোল দিয়ে প্রবেশ, পদ্মা সেতু হয়ে ঢাকা যাত্রা, আর সাংবাদিকদের চূড়ান্ত তালিকা — এসব দাবির কোনো উৎস মেলেনি, এমনকি যাঁর নামে ছড়াচ্ছে সেই গৌতম লাহিড়ীর নিজের সাক্ষাৎকারেও না।

নির্জনা খুন হয়েছে দুইবার — একবার ঘরে, একবার শিরোনামে

একটা মেয়ে খুন হলো, আর গণমাধ্যমগুলো ব্যস্ত হয়ে গেলো তার “দোষ” খুঁজতে — যেন খুনটা তারই কোনো ভুলের ফল।নিউজরুমে বসে যেই এডিটর একটা শিরোনাম লেখেন “একাধিক সম্পর্কের জেরে খুন” — তিনি জানেন এটা ক্লিক আনবে। কিন্তু তিনি এটাও জানেন না, বা জানতে চান না, এই একটা লাইন কীভাবে একজন মৃত মানুষকে দ্বিতীয়বার খুন করে দেয়। ভিউ বাড়ে, দায়িত্ব কমে।
এটা সংবাদ না। এটা বিচার। আর বিচার করার অধিকার কোনো পত্রিকার নেই, বিচার করে আদালত।
বাংলাদেশের গণমাধ্যমের একটা বড় অংশ আজ ভিউয়ের পেছনে ছুটছে, নীতির পেছনে না। শিশু অধিকার সংরক্ষণ আইন কী বলে, সাংবাদিকতার আন্তর্জাতিক নীতিমালা কী বলে — এসব এখন শুধু বইয়ের পাতায় থেকে যাচ্ছে।