Est. in the tradition of James Augustus Hicky  ·  Printer & Publisher  ·  Calcutta, 1780

আমিনবাজারের ময়লার পাহাড়: ১৮ মাসের প্রতিশ্রুতি, ১৬ বছরের অসমাপ্ত হিসাব

আমিনবাজারে ৪২.৫ মেগাওয়াটের নতুন Waste-to-Energy প্রকল্পে ১৮ মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি, প্রতি ইউনিট ২৫ টাকা tariff এবং carbon credit-এর সম্ভাবনা সামনে এসেছে। কিন্তু একই landfill-এর পুরোনো environmental damage assessment, waste composition, leachate ও methane management, সরকারি সম্পদের প্রকৃত ব্যয় এবং নতুন প্রকল্পের climate-accounting—এসব প্রশ্নের পূর্ণাঙ্গ হিসাব কি মেলানো হয়েছে? ২০১০ সালের আদালত-নির্দেশিত ক্ষতি-নিরূপণ থেকে ২০২৬ সালের নতুন প্রকল্প—১৬ বছরের অসমাপ্ত হিসাব অনুসরণ করে Bengal Gazette-এর অনুসন্ধান।

সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নে রাষ্ট্রের ২৪ বছরের নিষ্ক্রিয়তার অনুসন্ধান

সুপ্রিম কোর্টের ২০১৯ সালের চূড়ান্ত রায়ের ৬ বছর পরও সাভারের ৫৫০ একর জলাভূমি পুনরুদ্ধার হয়নি। তিনটা সরকার বদলেছে, আটটা রিসোর্ট বদলায়নি। Bengal Gazette আজ ১৪টি সরকারি দপ্তরে তথ্য অধিকার আইনে আবেদন দাখিল করে জানতে চাইছে কেন।

শত ছাড়পত্রের ভিড়েও কেনো‘ডিগ্রেডেড’ ঢাকার এয়ারশেড ? হিসাব মেলাতে ফরেন্সিক লড়াই

ঢাকার প্রতিটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে সাভার-ধামরাই-কালিয়াকৈরের ইটভাটার ধোঁয়া। দেড় বছরের অনুসন্ধান এবার নতুন ধাপে — ছাড়পত্রপ্রাপ্ত ভাটায় সরাসরি গিয়ে বায়ুমান মাপা, স্যাটেলাইট ও হিট ম্যাপ দিয়ে ক্রস-চেক, সরকারি নথির সাথে মিলিয়ে দেখা। লক্ষ্য একটাই — ছাড়পত্র বাস্তবে সত্যি, নাকি শুধু কাগজে।